• ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

এখনো সন্ধান মেলেনি আওয়ামীলীগ নেতা মোঃ কামাল উদ্দিনের

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৪
এখনো সন্ধান মেলেনি আওয়ামীলীগ নেতা মোঃ কামাল উদ্দিনের

বালাগঞ্জ প্রতিনিধি: নিখোঁজের প্রায় ৩ দিন পার হয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি সিলেটের বালাগঞ্জ উপজেলার হরিশ্যাম গ্রামের বাসিন্দা ও বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ কামাল উদ্দিন এর। গত ১০ অক্টোবর ২০২৪ তারিখে সিলেট জিন্দাবাজারে শপিং করতে গিয়ে তিনি আর ফিরে আসেন নি। ঘটনার পর থেকে পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও কোনো তথ্য পাওয়া যায়নি। থানায় সাধারণ ডায়েরি ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন কোন সাহায্য করেনি। নিখোঁজ কামাল উদ্দিনের পরিবার চরম উৎকণ্ঠা ও মানসিক কষ্টে দিন পার করছে। তার স্ত্রী, সন্তান ও স্বজনরা এখনো আশা হারাননি, তারা প্রতিদিন তার ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেছেন, এটি একটি পরিকল্পিত অপহরণ হতে পারে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং তাকে ফিরে পাওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, মোঃ কামাল উদ্দিন স্থানীয় বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন এবং শেখ হাসিনার পতনের পর তার বড় ধরনের ক্ষতি করার অব্যাহত হুমকি দিচ্ছিল স্থানীয় বিএনপির কর্মীরা।