স্টাফ রিপোর্টার: বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও প্রিন্ট করার উদ্দেশ্যে কয়েকজন শিক্ষার্থী তাদের বন্ধুদের সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে বের হন। তোফায়েল আহমেদ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর CSE ডিপার্টমেন্টের ছাত্র। তার সঙ্গে হাসান মাহমুদ ও মাজহারুল নামের CE ডিপার্টমেন্টের দুই বন্ধুও ছিলেন।
কাগজপত্র প্রিন্ট করার কাজ শেষ করে সন্ধ্যার দিকে তারা বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, পথে কয়েকজন দুর্বৃত্ত তাদের দেখতে পেয়ে অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীদের মধ্যে বিএনপি ও ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন ব্যক্তি ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
হামলায় তিনজন শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের মধ্যে একজনের হাত ভেঙে যায় বলে জানা গেছে। অন্য একজনের হাতে গুরুতর আঘাত লাগে এবং তার দুই আঙুল কেটে যাওয়ার মতো জখম হয় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া তৃতীয় একজন শিক্ষার্থী শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে আহত হন।
ঘটনার পর আহত তিনজনকেই সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলার ঘটনায় শিক্ষক মহলের পক্ষ থেকে নিন্দা জানানো হয় এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি ওঠে।
শিক্ষাঙ্গনে রাজনৈতিক পরিচয় বা মতপার্থক্যের কারণে কোনো শিক্ষার্থীর ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302