• ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল ইমনকে গণধোলাই

admin
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৪

স্টাফ রিপোর্টার : সিলেট নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জালালাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সদস্য আব্দুল্লাহ আল ইমনকে (২২) কে গণধোলাই দিয়েছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। গত ১৬ ডিসেম্বর রাত ৮টায় নগরীর আখালিয়ায় এলাকায় তাকে গণধোলাই দেওয়া হয়।

আহত আব্দুল্লাহ আল ইমন জালালাবাদ থানার কালিরগাঁও গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল ইমন সিলেটের জালালাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন। ২০২৪ এর আন্দোলনে ছাত্র জনতার উপর হামলায় জড়িত রয়েছে। ৫ আগষ্টের ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। গত ১৬ই ডিসেম্বর রাতে আনুমানিক ৮ ঘটিকার সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা তাকে আখালিয়া এলাকায় পেয়ে সবাই মিলে গণধোলাই দেন। গণধোলাইয়ের এক পর্যায়ে সে কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় আব্দুল ওয়াহিদ বলেন, আমার ছেলে আব্দুল্লাহ আল ইমন শুধুমাত্র ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকার কারণে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি পিটিয়ে ৪টি দাঁত ভেঙ্গে দিয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছে। আমি হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ছাত্রলীগ নেতাকে গণধোলাইয়ের কথা শুনেছি। আব্দুল্লাহ আল ইমনকে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার অনেক প্রমাণ রয়েছে। ঘটনাস্থল থেকে সে পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।