বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে সন্ত্রাসীদের হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ উঠেছে। ২০/১২/২০২৪ তারিখে বালাগঞ্জের মনোহরপুর গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঐদিন মনোহরপুর গ্রামের প্রভাত রঞ্জন দে এর পুত্র প্রিয়তোষ দে বালাগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করতে গেলে থানা কর্তৃপক্ষ আমলে নেয়নি।
অভিযোগে তিনি উল্লেখ করেন, আমরা সনাতন ধর্মীয় সংখালঘু পরিবারের লোকজন। তার পরিবার নিয়ে শান্তিতে বসবাস করছে। তিনি গত ২৫/১২/২০২১ তারিখে মুসলমান পরিবারের এক মেয়েকে ভালোবেসে বিয়ে করে। তখন তার পরিবার বিয়ের বিষয়টি মেনে নেয়। তার পরিবার এই বিয়ে মেনে নিলেও তার স্ত্রীর পরিবার তা মানতে রাজি নয়। এর কিছুদিন পর তার বাবার নির্দেশে সে উচ্চ শিক্ষার জন্য ২০২২ সালে তার স্ত্রীকে নিয়ে যুক্তরাজ্য চলে যায়। পরবর্তীতে তার স্ত্রীর পরিবার যখন জানতে পারে যে, তার স্ত্রী যুক্তরাজ্য চলে গেছে। এরপর থেকে বিভিন্ন অপরিচিত লোক তার বাড়িতে এসে তাকে খুঁজাখুঁজি করে। বিগত ২০/১২/২০২৪ তারিখে অজ্ঞাত কিছু লোক তার বাড়িতে এসে তাকে খুঁজাখুঁজি করে না পেয়ে গিরিজা কান্ত দে এর পিতা প্রিয়তোষকে ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এসব ঘটনায় প্রিয়তোষের পরিবার বাংলাদেশে চরম আতংকের মধ্যে রয়েছে।
এবিষয়ে জানতে চাইলে গিরিজা কান্ত দে এর পিতা প্রিয়তোষ বলেন, আমার ছেলে গিরিজা কান্ত দে যুক্তরাজ্য যাওয়ার পর থেকে মাঝে মধ্যে কিছু লোকজন আমার বাড়িতে এসে আমার ছেলেকে খুঁজাখুঁজি করে। গত ২০/১২/২০২৪ তারিখে অজ্ঞাত কিছু লোক আমার বাড়িতে এসে আমার ছেলেকে খুঁজাখুঁজি করে তখন আমি প্রতিবাদ করলে তারা আমাকে হুমকি-ধামকি দেয়। তখন আমি আমার ছেলের খুঁজাখুঁজির বিষয়ে জানতে চাইলে তারা বলে আমার ছেলে দেশে আসলে তারা হত্যা করে লাশ গুম করে ফেলবে। এ ঘটনায় আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগিতেছে।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302