• ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

এখনো সন্ধান মেলেনি আওয়ামীলীগ নেতা আতিকুর রহমানের

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এখনো সন্ধান মেলেনি আওয়ামীলীগ নেতা আতিকুর রহমানের

স্টাফ রিপোর্টার: নিখোঁজের প্রায় ৩ দিন পার হয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি সিলেট সদর উপজেলার ভগতিপুর গ্রামের বাসিন্দা ও সিলেট সদর উপজেলা আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান। গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে সিলেটের টুকেরবাজারে শপিং করতে গিয়ে তিনি আর ফিরে আসেন নি। ঘটনার পর থেকে পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও কোনো তথ্য পাওয়া যায়নি। থানায় সাধারণ ডায়েরি ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন কোন সাহায্য করেনি। নিখোঁজ আতিকুর রহমানের পরিবার চরম উৎকণ্ঠা ও মানসিক কষ্টে দিন পার করছে। তার স্ত্রী, সন্তান ও স্বজনরা এখনো আশা হারাননি, তারা প্রতিদিন তার ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেছেন, এটি একটি পরিকল্পিত অপহরণ হতে পারে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং তাকে ফিরে পাওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, আতিকুর রহমান স্থানীয় বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন এবং শেখ হাসিনার পতনের পর তার বড় ধরনের ক্ষতি করার অব্যাহত হুমকি দিচ্ছিল স্থানীয় বিএনপির কর্মীরা।