
নিজস্ব প্রতিবেদক : ২০১৮ সালের মার্চে সিলেটে ছাত্রদল নেতা রাজু হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওইদিন দিনার ,ফরহাদ আহমেদ, মুফাজ্জল, মুরশেদসহ প্রায় ১০ থেকে ১৫ জনের একটি দল রাজু ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর হামলা চালায়। ওই হামলায় রাজু নিহত হন এবং তাঁর এক সহযোগী আহত হন।
হত্যাকাণ্ডের প্রায় আট বছর পেরিয়ে গেলেও এখনও বিচার পাননি রাজুর পরিবার। দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় থাকা পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
রাজুর স্বজনদের অভিযোগ, ঘটনার পর তারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও কাঙ্ক্ষিত বিচার পাননি। এর মধ্যেই হত্যাকাণ্ডের বিষয়ে প্রকাশ্যে কথা বলা এবং বিচার দাবি করা থেকে বিরত থাকতে তাদের ওপর হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
পরিবারের দাবি, যারা রাজু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে তারা অভিযোগ করছেন, তাদের পক্ষ থেকেই বিভিন্নভাবে চাপ ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এ কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নিজেদের কষ্ট ও দাবির কথা প্রকাশ করতেও আশঙ্কা রয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302