
নিজস্ব প্রতিবেদক : সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের এক নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী এবং বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা দায়ের করা হয়েছে। নগরীর মোগলাবাজার থানায় গত ২৪ জুন ২০২৫ তারিখে এই মামলাটি নথিভুক্ত করা হয়।
থানা সূত্রে জানা যায়, মোগলাবাজার থানায় দায়ের করা মামলাটির নম্বর-০৯ এবং জি.আর. মামলা নম্বর- ৮০/২০২৫। অভিযুক্ত ফাহিম আহমদ নিষিদ্ধ ঘোষিত যুবলীগের একজন সক্রিয় সদস্য বলে পুলিশ নিশ্চিত করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামীর বিরুদ্ধে অত্যন্ত গুরুতর কিছু অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩(ক) এবং ৪ ধারা। পাশাপাশি, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন (২০১৩ সালে সংশোধিত)-এর ৮, ৯ ও ১২ ধারায় তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে মোগলাবাজার থানার পুলিশ জানায়, মামলা রুজু হওয়ার পর থেকেই অভিযুক্ত যুবলীগ নেতা ফাহিমকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তাকে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে। এছাড়া এই মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামীদেরও গ্রেফতার করতে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302