
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক রুমেদ আহমদ এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামলাগুলোতে সে পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করার জন্য পুলিশ অনেক খোঁজাখুজি করছে। পুলিশ বলছে জুলাই-আগস্টের গণঅভ্যূত্থান ও হত্যা মামলাসহ তিনটি মামলা আসামী রুমেদ আহমদ। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত।
রুমেদ আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ কানিশাইল গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
গোলাপগঞ্জ মডেল থানার মামলা নং-০৮/১৩৬, তারিখ: ২১/০৮/২০২৪ইং, অপর আরেকটি মামলা নং-১৩/১৪১, তারিখ: ২৭/০৮/২০২৪ ইং এবং অন্য একটি গোলাপগঞ্জ থানার মামলা নং-১৬/৪৮, তারিখ: ৩০/০৬/২০২৫ইং। মামলাগুলো আদালতে চলমান রয়েছে।
এ বিষয়ে গোলাপগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ছাত্রলীগ নেতা রুমেদ আহমদ এর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাসহ তিনটি মামলা আদালতে চলমান রয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।