• ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কানাডা প্রবাসী প্রান্ত দে এর উপর দুবৃর্তদের হামলা

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৫
কানাডা প্রবাসী প্রান্ত দে এর উপর দুবৃর্তদের হামলা

গত ০৪/১০/২০২৫ইং কানাডা প্রবাসী প্রান্ত দে এর উপর দুবৃর্তারা হামলা করে। জানা যায় যে, প্রান্ত দে তার নিজ বাড়ী হইতে তার জরুরী কাজে দাড়িয়াপাড়া হইতে বন্দর আসার পথে মির্জাজাঙ্গাল পয়েন্টে বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকার সময় আসা মাত্র তাকে পূর্ব পরিকল্পিত ভাবে রাস্তায় দাড় করায়। প্রান্ত দে কে দুবৃর্তকারীরা তার ঠিকানা জিজ্ঞাসা করে এমকি তর্ক বিতর্ক জরিয়ে পরে এই সময় তাদের পরিকল্পনা অনুযায়ী একজন হঠাৎ দুবৃর্তকারী উত্তেজিত হইয়া প্রান্ত দে কে মেরে ফেলার হুকুম দেয়। তখন তাদের হাতে থাকা রঢ, লাঠি, চাকু বিদেশী অস্ত্র দিয়ে প্রান্ত দে কে এলোপাথারীভাবে মারধর শুরু করে। প্রান্ত দের শুর চিৎকার শুনিয়া আশপাশ লোকজন আগাইয়া আসিলে দুবৃর্তকরীরা দৌড়িয়া পালায়া যায়। আশপাশ লোকজন/পথচারী প্রান্ত দে কে এই অবস্থা দেখিয়া রিক্সায় তুলিয়া তার প্রাণ বাচাঁতে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে চিকিৎসারত অবস্থায় আছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করিয়া প্রান্ত দে বাদী হইয়া ০৫/১০/২০২৫ইং কোতোয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেন।