নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন ঘিলাছড়া গ্রামের আওয়ামী সমর্থিত মোঃ রমজান আলীর বাড়ীতে হামলা ও আহতের খবর জানা গেছে। সুত্রে জানা যায় উক্ত মোঃ রমজান আলী আওয়ামী সমর্থক হওয়ার কারণে বিগত ১০/১০/২০২৫ ইংরেজী তারিখ বেলা অনুমান ৩.০০ ঘটিকার সময় স্থানীয় যুবদল নেতা ফয়ছল আহমেদ এবং ২০/২৫ জন যুবদলের সন্ত্রাসী ক্যাডার বাহিনী মোটর সাইকেল যোগে হকিষ্টিক, জি,আই,পাইপ, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে উক্ত আওয়ামী সমর্থক মোঃ রমজান আলীর বাড়ীতে ঢুকে ঘরে প্রবেশ করে হামলা চালায়। তখন মোঃ রমজান আলীর পরিবারের অন্যান্য সদস্যরা ঘরের পিছনের দরজা দিয়ে পালাইয়া গেলেও মোঃ রমজান আলী একা ঘরে থাকিয়া হামলাকারীদের হামলা ঠেকাতে বাঁধা দেন। তখন হামলাকারীরা জি, আই, পাইপ, লোহার রড দিয়ে উক্ত মোঃ রমজান আলীকে পিঠিয়ে গুরুত্বর আহত করে। হামলাকারীরা ঘরের ভেতরের সকেশ, থাই গ্লাস, ওয়াল কেবিনেট, ফ্রিজ, স্মার্ট টেলিভিশন ইত্যাদি মূল্যবান জিনিসপত্র ভেঙ্গেঁ চুরমার করে দেয়। ইহাতে প্রায় ৪-৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়। হামলাকারী যুবদল সন্ত্রাসী ক্যাডার বাহিনী ঘটনাস্থল ত্যাগ করার পর প্রতিবেশী লোকজন আহত মোঃ রমজান আলীকে চিকিৎসার জন্য স্থানীয় দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে রোগীর অবস্থা খারাপ থাকায় উক্ত গুরুত্বর আহত মোঃ রমজান আলীকে সিলেট এম,এ,জি, ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। শেষ খবর পাওয়া অনুযায়ী উক্ত আহত মোঃ রমজান আলী সিলেট এম,এ,জি, ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আরো জানা যায় যে, উল্লেখিত যুবদল ক্যাডার ফয়ছল আহমদ আহত মোঃ রমজান আলীর মেয়ে সুমা আক্তার ঘিলছড়া স্কুল এ্যান্ড কলেজে অধ্যয়নরত থাকা অবস্থায় উক্ত যুবদল ক্যাডার ফয়ছল আহমদ উক্ত সুমা আক্তার কে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়। যার কারণে বিগত ০৫/০৮/২০২৪ ইংরেজী তারিখে আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সুযোগ পেয়ে রাজনৈকি প্রভাব বিস্তার করে উক্ত ফয়ছল আহমদ এই হামলা চালায়।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302