নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি.) এর সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ-সভাপতি ফরহাদ আহমদ কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য বিগত ০৬/১২/২০২৪ ইংরেজী তারিখে বহিষ্কারে খবর জানা যায়। উক্ত বহিস্কারের খবর ফরহাদ আহমদ জানতে পেরে বিগত ১১/১২/২০২৫ ইংরেজী তারিখে তাহার নিজের নামীয় ফেইস বুক আইডি এবং মোবাইল ফোনে সাধারণ মানুষের নিকট মিথ্যা ও বানোয়াটভাবে দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য দলের দূর্নাম, বিভিন্ন খারাপ মন্তব্য এবং বি.এন.পি. এর চেয়ারম্যান তারেক রহমান কে খাম্বা তারেক আখ্যা দিয়ে ফেইস বুকে তাহার নিজস্ব আইডিতে পোষ্ট করে। যাহা মূহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যার দরুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি.) এবং দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এর মান সম্মান খুন্ন হয়।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি.) দক্ষিণ সুরমা উপজেলা শাখা সিলেটের সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান ফয়েজ এর নিকট জানতে চাইলে তিনি জানান, ফরহাদ আহমদ এর বিরুদ্ধে তিনি একটি মানহানীর মামলা দায়েরের প্রস্তুতি নিতেছেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302