
দক্ষিণ সুরমা প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের অর্থ-সম্পাদক ওমর ফারুক ফরহাদের বিরুদ্ধে লন্ডনে উস্কানিমূলক কর্মকান্ড করে দেশে অরাজকতা সৃষ্টির অভিযোগ করেছে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনসমূহ।
এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া এবং তাকে হাইকমিশনারের মাধ্যমে দ্রুত দেশে এনে কঠিন ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা জানিয়েছেন, যুক্তরাজ্যে অবস্থান করেও ওমর ফারুক ফরহাদ দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন এবং স্থানীয় পর্যায়ে অরাজকতা সৃষ্টির বিভিন্ন কর্মকাণ্ডে অর্থ ও সার্বিক সহযোগিতা দিয়ে আসছেন।
তাদের অভিযোগ, ওমর ফারুক ফরহাদ বিদেশে অবস্থান করলেও তিনি দেশে নিয়মিত রাজনৈতিক যোগাযোগ ও সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। তার অর্থায়নের মাধ্যমে দক্ষিণ সুরমার রাজনৈতিক ও সামাজিক পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলো।
ওমর ফারুক ফরহাদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সিলেট মহানগর শাখার অর্থ-সম্পাদক এবং সাবেক ছাত্রলীগ নেতা। বিএনপি ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর দাবি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302