• ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

সাংবাদিক শিপার আহমদ হত্যা মামলার আসামী ছাত্রলীগ নেতা নাঈম আহমদ এর বাড়ীতে পুলিশি অভিযান

admin
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৬
সাংবাদিক শিপার আহমদ হত্যা মামলার আসামী ছাত্রলীগ নেতা নাঈম আহমদ এর বাড়ীতে পুলিশি অভিযান

ছাত্রলীগ নেতা নাঈম আহমদ

স্টাফ রিপোর্টারঃ বিগত ০৪/০৮/২০২৪ ইংরেজী তারিখ বেলা ৩.০০ ঘটিকার সময় সিলেট কোর্ট পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সভা চলাকালে স্বৈরাচারী আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের ক্যাডাররা হামলা চালায়। হামলাকারীদের হাতে থাকা অত্যাধুনিক দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র দ্বারা মুর্হুমুহু গুলি করিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মী কাহারো পা, কাহারো হাত, কাহারো চোখ চলে যায়। তাছাড়া উক্ত সভার সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিক শিপার আহমদ উপস্থিত হইলে ছাত্রলীগের ক্যাডাররা সাংবাদিক শিপার আহমদ কে লক্ষ্য করে গুলি ছুড়িলে তিনি গুলিবিদ্ধ হন। তাৎক্ষনিকভাবে উক্ত সাংবাদিক শিপার আহমদকে চিকিৎসার জন্য দ্রুত সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সাংবাদিক শিপার আহমদ কে মৃত ঘোষণা করেন। এরই প্রেক্ষিতে গতকাল উক্ত ছাত্রলীগ নেতা নাঈম আহমদ এর বাসায় তাকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়।

এ বিষয়ে কতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহোদয় এর নিকট জানতে চাইলে তিনি জানান সাংবাদিক শিপার আহমদ হত্যা মামলার অন্যতম আসামী ১৭নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ এর বাসায় তাকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়। তাছাড়া উক্ত ছাত্রলীগ নেতা নাঈম আহমদ এর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে গ্রেপ্তার করার জন্য আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনী তৎপর রয়েছে।