• ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

জকিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলামের বাড়িতে হামলা, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬
জকিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলামের বাড়িতে হামলা, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তর বাল্লাহ্ গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম একজন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক একজন সক্রিয় ও প্রভাবশালী তরুণ নেতা—বর্তমানে নিজ ও তার পরিবারের জীবননিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে এখন তার পরিবার।

আশরাফুল ইসলাম ২০১৩ইং থেকে সিলেটের মদন মোহন কলেজ থেকে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে স্থানীয় ও উপজেলা পর্যায়ে ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে সংগঠনের কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন। দলীয় আদর্শে অনুপ্রাণিত এই তরুণ নেতা এলাকায় ছাত্রসমাজ ও সাধারণ মানুষের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন।

অভিযোগ রয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত একটি আলোচিত ‘গণহত্যা মামলায়’ তাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়। এ ঘটনার পর থেকেই স্থানীয় বিএনপি ও জামায়াত-শিবির সংশ্লিষ্ট নেতাকর্মীরা তার ও তার পরিবারের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র, হুমকি ও সহিংস কার্যক্রম শুরু করে বলে পরিবারটির দাবি।

এমতা অবস্থায় ২৯-১২-২০২৫ তারিখে রাত তার বাড়িদে সরাসরি কিছু বিরুধী দলের কর্মিহগন হামলা ও ভাংচুর চালায়, এসময় উনার বড় ভাই বাড়িতে এ হামলার শিকার হোন। আশরাফুল ইসলামের পরিবার অনেক দিন থেকে বাড়িতে অস্থান করতেছেন না। উনারা এখন বাড়িতে নিরাপদ বোধ করছেন না। স্থানিয় প্রশসাসনে এ বিষয়ে কথা বলে কোন উপকারের চোখ দেখতে পাননি।

এর সাতে, ১২ই ফেব্রুয়ারি বিরোধী দলের নেতা কর্মীরা নির্বাচনে জয়ী হবার পর থেকে তাদের উপর অতর্কিত হামলা করার চেষ্টা করা হচ্ছে বলে সাধারণ মানুষ থেকে প্রত্যক্ষভাবে শুনাযায়।

এছাড়াও ২০২৫ সালের ১০ই সেপ্টেম্বর আশরাফুল ইসলামের বড় ভাই কে একা পেয়ে মারধর করা হয়। হামলায় তার বাম হাত ভেঙে যায় এবং তাকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিতে হয়। পরিবারটির অভিযোগ, এই হামলাও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং পূর্বপরিকল্পিত।

এসব ঘটনার পর থেকে আশরাফুল ইসলামের পরিবার নিয়মিত প্রাণনাশের হুমকি পাচ্ছে এবং চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। পরিবারটির দাবি, স্থানীয়ভাবে প্রশাসনের কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।

এ বিষয়ে আশরাফুল ইসলামের সাতে যোগাযোগ করলে তিনি বলেন, “আমি ২০১৩ সাল হতে বাংলাদেশ ছাত্রলীগের আদর্শে রাজনীতি করেছি এবং দেশ ও দলের স্বার্থে কাজ করেছি,জণগনের জন্য কাজ করেছি, কিন্তু এখন রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার এবং আমার পরিবারের জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। দেশে অবস্থান করা আমাদের জন্য আর নিরাপদ নয়।”

নিরাপত্তাজনিত গুরুতর ঝুঁকির কারণে একসময়কার এই ছাত্রনেতা বর্তমানে দেশত্যাগে বাধ্য হয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি নিজের ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছেন।

পরিবারের পক্ষ থেকে দ্রুত আইনি ও প্রশাসনিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।