• ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

তারেক রহমানের আয়ের উৎস কি?

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬
তারেক রহমানের আয়ের উৎস কি?

জাহিদুল ইসলাম: আবারও দেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে, প্রতিটা জেলা উপজেলা এবং শহর গুলোতে ব‍্যসত সময় পার করছেন রাজনৈতিক নেতাকর্মীরা, প্রার্থীরা ভোটারদের ধারে ধারে ঘুরছেন যে যার মত প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তবে এবারের নির্বাচনটি আগের তিনবারের নির্বাচন থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের যেমন আগে একতরফা নির্বাচন ছিল সরকারি দল ছাড়া কাউকে মাঠে তেমন দেখা যেত না আর এবার এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, দেশের অলিগলিতে শুধুই নির্বাচনী আলোচনা তবে সমালোচনা করতেও কেউ পিছপা হচ্ছেন না রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে টানটান উত্তেজনা কেউ কাউকে ছাড় দিচ্ছেন না, বিএনপি প্রচারনায় শেষ দিকে যোগ দিলেও অনেক আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোট, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের পর থেকেই বেশ সরগরম হয়েছে নির্বাচনী মাঠ, প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রতিযোগিতামূলক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন কেউ কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন কেউ কেউ নিজ দলের দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে বহিষ্কৃত হচ্ছেন, তবে একটি বিষয় লক্ষ্য করা যায় অনেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ব‍্যক্তিগত ভাবে আক্রমণ করছেন ভোটারদের ফায়দা হাসিলের উদ্দেশ্যে তেমন কয়েকটি প্রশ্ন চুড়ে দিচ্ছেন টকশোতে এবং মাঠে ময়দানে বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে, একই প্রশ্ন অনেকেই করে থাকেন কিন্তু আজ পর্যন্ত তারেক রহমানের কোনো উপদেষ্টা বা দলের কোনো নেতা জবাব দিতে পারেননি, প্রশ্নটি ছিল তারেক রহমানের আয়ের উৎস কী?

বিএনপির সবাই এই প্রশ্ন শুনতে চান না এবং কেউ যদি প্রশ্ন তোলে তাহলে উত্তরটা ইনিয়ে বিনিয়ে এড়িয়ে চলেন, আসলেই তো বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আয়ের উৎস কী? কীভাবে চলে তার পরিবার? কীভাবে করেন রাজনীতি? জানামতে তারেক রহমানের পরিবারের কেউই কোনো কাজ বা ব্যবসা করেন না, লন্ডনে সম্ভবত চার/পাচ কামরার বাসা নিয়ে উন্নত এলাকায় বসবাস করেন এবং একাধিক দামি গাড়ি ব্যবহার করে থাকেন তবে কিভাবে বাসা ভাড়া বা গাড়ির খরচ চালান পরিবারের খরচ বহন করেন কিভাবে কোত্থেকে আসে তাঁর এত অর্থ, তার কোনো সঠিক তথ্য আজও পাওয়া যায়নি? লন্ডন থেকে যখন দেশে প্রত্যাবর্তন করেন তখন দেখা গেল উড়োজাহাজের ফার্স্ট ক্লাস এবং বিজনেস ক্লাসের সকল সিট গুলো বরাদ্দ করে তারেক রহমান তার পরিবার এবং ব্যক্তিগত সহকারীগন সহ নেতাদের সাথে নিয়ে গেছেন এমনকি অনেকে ফার্স্ট ক্লাস টিকিট না পেয়ে ইকোনমি ক্লাসেও ভ্রমণ করেছেন, একটি উড়োজাহাজ ভর্তি পরিবার এবং নেতা কর্মী নিয়ে যখন দেশে ফিরেন তখন যে কেউ প্রশ্ন করতেই পারে যে এই অর্থের উৎস কী? তবে আশা করা যায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের পুর্বে জনগণের কাছে গত সতেরো বছরের সকল প্রশ্নের জবাব দেবেন, তারেক রহমান ছাড়াও সিনিয়র নেতা মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহম্মেদ, আবদুল আউয়াল মিন্টু, খন্দকার আবদুল মুকতাদির, ইশরাক হোসেন সহ অনেক নেতাদেরকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, জবরদখল কারী ও ভারতীয় দালাল বলে অভিহিত করেছেন এনসিপি, জামায়াতের নেতারা সহ সাধারণ ভোটাররা, শত শত অভিযোগে অভিযুক্ত প্রশ্নে জর্জরিত বিএনপি কি পারবে আগামী নির্বাচনে জয়ী হয়ে আসতে।