• ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

প্রণব জ্যোতি পালকে মই মার্কায় ভোট দিন: বাসদ

admin
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৬
প্রণব জ্যোতি পালকে মই মার্কায় ভোট দিন: বাসদ

সিলেট-১ আসনে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল এর সমর্থনে শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় সাপ্লাই-শাহী ঈদগাহ এলাকায় গণসংযোগ করেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাছুমা খানম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সহ-সভাপতি শহীদ আহমদ, কান্দিগাঁও ইউনিয়নের বাসদ নেতা নুরুল ইসলাম, ৩৯নং ওয়ার্ড বাসদ নেতা আনোয়ার হোসেন কুটি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা শফিকুল ইসলাম কাজল, প্রমূখ।

গণসংযোগকালে বাসদ নেতৃবৃন্দ বলেন, দেশের জনগণ গতবছর জুলাই-আগস্টে বাক-ব্যক্তি স্বাধীনতা ও একটা নিরাপদ বাংলাদেশের জন্য রাস্তায় নেমেছিল। দেশবাসী চেয়েছিল স্বাভাবিকভাবে নিজেদের ভাব ভাষা প্রকাশ করতে; চেয়েছিল স্বাভাবিক মৃত্যুর গ্যারেন্টি, গুম-খুন-আয়নাঘর বন্ধ হবে। এছাড়া আরও অনেক স্বপ্ন ছিল কিন্তু এটা ছিল প্রধান চাওয়া। অথচ সেই চাওয়া অনেক আগেই মলিন হয়ে গেছে।

নেতৃবৃন্দ, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন,অসাম্প্রদায়িক সমাজ নির্মাণে সিলেট-১ আসনে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল কে ভোট দেওয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।