
সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি (২৪ জানুয়ারি) শনিবার সকাল ১১টায় থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর ৮নং ওয়ার্ড, ৩৭নং ওয়ার্ডে গণসংযোগ করেন। বিকাল ৪টায় ৮নং ওয়ার্ডের নয়াবাজারে পথসভায় বক্তব্য রাখেন।
পথসভায় সিলেট-১ আসনে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম প্রয়োজন। প্রণব জ্যোতি পাল বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমাদের দল-বাসদ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে মই মার্কার ভোট দেওয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।
প্রণব জ্যোতি পাল সিলেট নগরীকে সকলের জন্য বাসযোগ্য, মানবিক নগরী গড়ে তুলতে মই মার্কার ভোট দেওয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।
গণসংযোগ ও পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, সংগ্রাম পরিষদের সহ-সভাপতি ইয়াছিন আহমদ, ৮নং ওয়ার্ডের সভাপতি হোসেন আহমদ, নিজাম উদ্দীন, ৩৭নং ওয়ার্ডের সভাপতি মোহসিন আহমদ, সাধারণ সম্পাদক সীমান্ত রায়, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, প্রমূখ ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302