
সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল (২৭ জানুয়ারি) বুধবার সকাল ১১টা থেকে আদালত পাড়া, সিটি সুপার মার্কেট, বক্ষময়ী মার্কেট এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ কালে প্রণব জ্যোতি পাল এর সাথে ছিলেন বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমন,বাসদ নেতা প্রিতম রায়,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, সৈকত আহমদ, হোসেন আহমদ, রাছেল মিয়া, শফিকুল ইসলাম কাজল, প্রমূখ।
গণসংযোগ কালে সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল বলেন, বিগত সময়ে যারাই ক্ষমতায় ছিল তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতেই বিশেষ ক্ষমতা আইনসহ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিপন্থী আইন প্রবর্তন করেছিল। বিচার বিভাগের স্বাধীনতাকে শাসকগোষ্ঠী বিভিন্ন সময়ে হস্তক্ষেপ করেছিল।
প্রণব জ্যোতি পাল বিশেষ ক্ষমতা আইন সহ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিপন্থী আইন বাতিলে মই মার্কায় ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302