
প্রশ্ন : অনেকের মুখে শুনি, দস্তরখান বিছিয়ে খাবার খাওয়া সুন্নত? আমার প্রশ্ন হলো, এটা কতটুকু সঠিক? দ্বিতীয়ত, দস্তরখান কী ধরনের হতে হবে?
-একরামুল করিম, চট্টগ্রাম
উত্তর : দস্তরখান বিছিয়ে খাবার খাওয়া বহু হাদিস দ্বারা প্রমাণিত একটি সুন্নত। দস্তরখানের নির্দিষ্ট কোনো ধরন নেই। চামড়া, রেকসিন, কাপড় ইত্যাদি দ্বারা দস্তরখান বানানো যাবে এবং পরিষ্কার ও ছবি বা লেখামুক্ত হওয়ার প্রতি লক্ষ রাখতে হবে। (বুখারি, হাদিস : ৫৩৮৭, ৫৩৮৬, তিরমিজি, হাদিস : ১৭৮৮, উমদাতুল কারি : ২১/৩৬, আপকে মাসায়েল আওর উনকা হল : ৭/১৭৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১১/৩৪৩)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।