
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (৩০ জানুয়ারী) সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিলেট মহানগরীর উত্তর জল্লারপারস্থ সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের ৪র্থ সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশের সাধারণ জনগনের অধিকার প্রতিষ্ঠায় হ্যাঁ ভোট দেওয়ার আহবান, রমজানের পবিত্রতা রক্ষা, সিলেটের উল্লেখযোগ্য ন্যায্য দাবীর মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ক, এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট-ঢাকা রেল ও রেলপথকে আধুনিকায়ন করা, গ্যাস ও বিদ্যুৎ মিটারে মাসিক চার্জ বন্ধ, সিলেটের গ্যাস সিলেটে সরবরাহ, সিলেট-মানচেস্টার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু রাখা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ এবং ঘুষখোর, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষণার দাবীকে সামনে রেখে ব্যাপক আলোচনা করা হয়। সভা থেকে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা পানাহার বন্ধে সর্বপ্রকার হোটেল, রেস্তোরা বন্ধ ও রমজান মাসকে উপলক্ষ্য করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে ভোক্তা অধিদপ্তরের কঠোর পদক্ষেপ গ্রহনের জন্য জোর দাবী জানানো হয়।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস'র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিকস'র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান। ৪র্থ সাপ্তাহিক সভায় বক্তব্য রাখেন সিবিযুকস'র বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুস শহীদ খান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, মোঃ শাহজাহান মাস্টার, সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, কবি কামাল আহমদ, নিলমনি কান্ত চন্দ, মোঃ জালাল উদ্দিন, মোঃ সুহেল মিয়া খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, জামাল আহমদ, ধর্ম সম্পাদক মোঃ সালিম আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ ইয়াকুব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফরিদ আলী, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ জহিরুল হক জাকির, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোঃ মকসুদুল হাসান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শংকর বিশ্বাস, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ সেলিম খান, বিভাগীয় কমিটির সদস্য মোঃ জামিল হোসেন, শ্রী স্বপন চন্দ, সিল মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, সদস্য মোঃ জুয়েল মিয়া, সাংগঠনিক নেতৃবৃন্দ ও সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে রোকনে আলম চৌধুরী, হরিমোহন রায়, স্বাধীন চৌধুরী, আশরাফুল ইসলাম, মাসুদ আহমেদ, আবুল ফজল, আব্দুল আহাদ ও মোঃ শাকিল।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302