
আজ বৃহস্পতিবার মোগলাবাজারে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিলেট ৩ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক এর সমর্থনে মতবিনিময় সভা , লিফলেট বিতরণ, প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত।

প্রচার মিছিল পরবর্তী পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিক ও সদস্য সচিব মোঃ নুরুল আমিন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা পথসভার পূর্বে ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা, লিফলেট বিতরণ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

প্রচারণায় বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণ করেন উপজেলার বিএনপির সাবেক সহ সভাপতি নামর আলী, জেলা বিএনপির সহ মৎস বিষয়ক সম্পাদক ইসলাম উদ্দিন, ইউনিয়ন বিএনপি সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান বেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দিহান আহমদ হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন লকুছ, শামীম আহমদ, সদস্য রাসেল আহমদ, এনামুল হক, তোফায়েল আহমদ রাফি, শাহীন আহমদ, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মিছবাহ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এলাইছ মিয়া, আলী হোসেন, শামীম আহমদ, রিপন আহমদ, জাকির হোসেন, বাদশা, সেবুল আহমদ, শাকের আহমদ, সাদ্দাম হোসেন , কামাল আহমদ, জাকির হোসেন প্রমুখ।