
সিলেট-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমাননের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি জননেতা মোহাম্মদ আব্দুল মালিক ভাইয়ের নির্বাচনী প্রচারণা আজ শুক্রবার সিলাম ইউনিয়নে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিভিন্ন স্হানে লিফলেট বিতরণ ও কলাবাগানে প্রচার মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
প্রচারণা শেষে কালাবাগনস্হ সিলাম ইউনিয়নের প্রধান নির্বাচনী কার্যালয় মতবিনিময় সভায় উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিকের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নুরুল আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি আবেদ রাজা, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হজী তাজরুল ইসলাম তাজুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন ও উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি সদস্য নুরুল ইসলাম রুহুল, প্রভাষক মকসুদ আলম, বিএনপি নেতা আসাদ উদ্দিন, আতাউর রহমান আতা, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ লিলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নামর আলী, উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ, সদস্য হারুন মিয়া, তোফায়েল আহমদ, এনামুল হক, দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহীন আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসির আলী খান, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদীন, শানুর আহমদ, রবিন আহমদ, সমাদ আহমদ, ইয়াসির আরাফাত প্রমূখ।
সমাবেশে ব্ক্তারা বলেন, একটি গোষ্ঠী জনগণের রায়ের তোয়া না করে গভীর ষড়যন্ত্রের পথে হাঁটছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে সর্তক থেকে কেন্দ্রে চলে আসবেন। ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সকল ধর্ম-বর্ণের মানুষের সমঅধিকার নিশ্চিত করে আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানানো হয়।