• ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

গণমানুষের কন্ঠস্বরকে বিজয়ী করতে মই মার্কায় ভোট দিন: প্রণব জ্যোতি পাল

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬
গণমানুষের কন্ঠস্বরকে বিজয়ী করতে মই মার্কায় ভোট দিন: প্রণব জ্যোতি পাল

সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল এর সমর্থনে অদ্য ৭ফেব্রায়ারি শনিবার বিকাল ৩টা থেকে রাত অবধি নগরীর কালীবাড়ি পয়েন্ট, কুমারগাঁও বাসস্ট্যান্ড, সদর উপজেলার টুকেরবাজার,বলাউরা বাজার,মইয়ারচর সোনাতলা, লাক্কাতুরা চা বাগানে পথসভা-সমাবেশ- গণসংযোগ অনুষ্ঠিত হয়। পথসভা সমূহে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহ সভাপতি জহর সিংহ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের মেঘদাদ আহমদ, সংগ্রাম পরিষদের হোসেন আহমদ, মাহফুজ আহমেদ,স্হানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন,হারিছ আলী, আনোয়ার হোসেন কুটি, প্রমূখ।

পথসভা সমূহে সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল বলেন,গণমানুষের ন্যায্যতার কথা, শ্রমিকের ন্যায্য মজুরি -অধিকার, কৃষকের ফসলের লাভজনক দাম, ব্যাটারি চালিত যানবাহনের নীতিমালা ও লাইসেন্স প্রদান, সকল নাগরিকের শিক্ষা -চিকিৎসা, নারীর মর্যাদা ও অধিকার, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে প্রতিনিয়ত জনগণের পাশে থেকে লড়াই সংগ্রাম করছি। মামলা, জেল-জুলুম ও নির্যাতন ভোগ করছি। প্রণব জ্যোতি পাল নীতি-নৈতিকতা ও মূল্যবোধকে জয়ী করার এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে মই মার্কায় ভোট দেওয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।

প্রণব জ্যোতি পাল, টুকেরবাজার অঞ্চলের নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ ও নতুন ওয়ার্ড সমূহে পরিকল্পিত নগরায়নে মই মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।