• ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে দক্ষিণ সুরমায় ছাত্রদলের মিছিল-সমাবেশ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬
ধানের শীষের বিজয়ের লক্ষ্যে দক্ষিণ সুরমায় ছাত্রদলের মিছিল-সমাবেশ

দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আব্দুল মালিকের পক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমা চন্ডিপুল থেকে মিছিলটি শুরু হয়। পরে মারকাজ পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এসময় নেতাকর্মীরা ১২ তারিখ শুভ দিন, ধানের শীষে ভোট দিন, তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, গণতন্ত্রের মার্কা ধানের শীষ মার্কা’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা ভারপ্রাপ্ত সদস্য সচিব আবু সালেহ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামুন মাহমুদ, সিলেট জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী, যুগ্ম আহবায়ক সজীব আহমেদ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয়। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। বক্তরা আরও বলেন, ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা আগামী দিনগুলোতে আরও বিস্তৃত হবে। পাশাপাশি ১২ ফেব্রুয়ারি সকালে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানানো হয় ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ল কলেজ ছাত্রদলের সহসভাপতি জাবেদ আহমেদ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন লাবলু, মহানগর ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক জেবুল আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোজাক্কির ফাহিম, মেহেদী হাসান মোহন, রিফাত জামিল, আবু সাঈদ আদনান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ লিলু, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ ফাহিম, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবুল হাসান রাসেল, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলী বাহার, মহানগর ছাত্রদলের ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ, জেলা ছাত্রদলের পাঠাগার সম্পাদক জহরুল আজম, জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ ইমন সুলতান, জেলা ছাত্রদলের সদস্য নাজমুল হোসেন হামজা, সানোয়ার হোসেন বক্ত রাহিন,দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মামুন মিয়া, দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফুয়াদ মাহিন, দক্ষিণ সুরমা কলেজ ছাত্রদলের প্রথম যুগ্ম সম্পাদক মাহিন ইসলাম, ছাত্রদল নেতা মাহফুজ আহমদসহ প্রমুখ।