
সিলেট জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক ও বিশ্বনাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর মৃত্যুতে (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) এক শোক বার্তা প্রদান করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এই শোক বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম সুহেল আহমদ চৌধুরী সিলেট জেলা ও বিশ্বনাথপুর উপজেলা বিএনপি-কে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিত প্রাণ ছিলেন।
দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। এছাড়া জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে তার অবদানের জন্য তিনি এলাকাবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম সুহেল আহমদ চৌধুরী-কে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, আজ ০৯ ফেব্রুয়ারী সোমবার বিকেলে বিএনপি'র নির্বাচনী জনসভায় মিছিলের বহর নিয়ে আসার পথে হঠাৎ অজ্ঞান হয়ে ঘটনাস্থলেই ইন্তেকাল করেছেন সুহেল আহমদ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তার মৃত্যুতে বিশ্বনাথসহ সিলেট বিএনপি পরিবারে শোকের ছায়া নেমেছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302