সিলেটের জকিগঞ্জ উপজেলার প্রবাসী ছাত্রদল নেতা মারুফ আহমদ এর বাড়িতে অভ্যন্তরীণ কোন্দলের কারনে নিজ দলের নেতাকর্মীদের দ্বারা হামলা ও ভাংচুর করা হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারী ২০২৬ইং তারিখে বিকাল ৫টায় জকিগঞ্জ থানার খিলগ্রাম গ্রামে মারুফ আহমদ এর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিভেদের সুযোগ নিয়ে উপজেলা ছাত্রদল নেতা মারুফ আহমদ প্রবাসে থাকার পরও দলীয় প্রতিপক্ষের নেতাকর্মীরা তার বাড়িতে গিয়ে খোঁজাখুজি করে তাকে না পেয়ে অকথ্যভাষায় গালিগালাজ করে বাড়ির ভেতরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র ও আসবাবপত্র ব্যাপক হামলা, ভাংচুর করে। বাড়ির লোকদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
মারুফ আহমদ এর মা সৈয়দা রওশন আরা অভিযোগ করে বলেন, আমার ছেলে প্রবাসে থাকার পরও অভ্যন্তরীণ কোন্দলের কারনে প্রতিপক্ষের নেতাকর্মীরা অবৈধভাবে আমার বাড়িতে প্রবেশ করে হামলা, ভাংচুর ও ভয়ভীতি প্রদর্শন করে। এসময় ছেলে বাবা এগিয়ে এলে তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় মারুফ আহমদ এর পরিবার চরম আতংকের মধ্যে জীবনযাপন করছে। তিনি আইনশৃঙ্খলার উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সহযোগীতা কামনা করেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মারুফ আহমদ এর বাড়িতে হামলা ও ভাংচুরের খবর শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302