• ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা রমজান, ১৪৪৭ হিজরি

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ২ মার্চ সোমবার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬
পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ২ মার্চ সোমবার

কলিযুগপাবনাবতারী শ্রীশ্রী মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি (গৌরপূর্ণিমা) এবং নিত্যলীলায় প্রবিষ্ট গুরুদেব প্রভুপাদ শ্রীশ্রী জয়নিতাই দাস মোহন্ত মহারাজের তিরোধান তিথি উপলক্ষে ষোল প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে।

এই মহোৎসব সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।

মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন- গৌড়ীয় বৈষ্ণব সমাজ সিলেট বিভাগের সভাপতি ও পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ২ মার্চ সোমবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ; পরিবেশনায়-বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস (বাবুল), রাত ৯টায় শুভ অধিবাস সংকীর্ত্তন; পরিবেশনায়- বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস (বাবুল)।

৩ মার্চ মঙ্গলবার ব্রাহ্মমুহূর্ত থেকে ষোলপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ মহোৎসব শুরু হয়ে ৪ মার্চ বুধবার পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১টায় মহাভোগারতি দর্শন, দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রভুর মুখমিশ্রিত মহাপ্রসাদ বিতরণ করা হবে।

শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন সুধা বিতরণে প্রতিশ্রুত কীর্ত্তনীয়াগণ হলেন- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ, মহাপ্রভুর আখড়া, পনিটুলা, সিলেট; শ্রীশ্রী নবসখি সম্প্রদায়; কোটালীপাড়া, দিনাজপুর, শ্রীশ্রী সখি সম্প্রদায়; গোপালগঞ্জ, শ্রীশ্রী হরিনাম সংঘ; কুমিল্লা, শ্রীশ্রী গুরু সম্প্রদায়; পটুয়াখালী, শ্রীশ্রী আশ্রম সম্প্রদায়; রাজনগর; মৌলভীবাজার ও গিরিরাজ দাস জুয়েল, কিশোরী সম্প্রদায়, সিলেট।

৫ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টায় কলঙ্কমোচন লীলা, পরিবেশনায়- গিরিরাজ দাস জুয়েল, কিশোরী সম্প্রদায়, সিলেট। দুপুর ১টায় দধিভাণ্ড ভঞ্জন, তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন বিশ্রাম ও সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য গৌড়ীয় বৈষ্ণব সমাজ সিলেট বিভাগের সভাপতি ও সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি