
স্টাফ রিপোর্টার: সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন সাবসেন টেংরা গ্রামের ইংল্যান্ড প্রবাসী সাবেক শিবির নেতা আবু উসাদ রাহিমের বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে রাজনৈতিক মতাদর্শের কারণে ও পূর্ব শত্রুতার জেরে স্থানীয় ছাত্রদল ও বিএনপি নেতা কর্মীরা তার বাড়িতে এ হামলা করেছে।
খবর নিয়ে জানা যায়, গতকাল ১৭ ফেব্রুয়ারি বিকাল আনুমানিক ৪:৩০ ঘটিকার দিকে স্থানীয় ছাত্রদল-বিএনপি নেতাকর্মীরা সন্ত্রাসী রূপে আবু উসাদ রাহিমের খুঁজে তার বাড়িতে যায়। এ সময় তারা তাকে বাড়িতে না পেয়ে তার ঘরের মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে। আবু উসাদ রাহিম বিশ্বনাথ থানার অলংকারী ইউনিয়নের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী বন্ধু ছিলেন। তিনি টেংরা গ্রামের মোঃ সুনাবর আলীর একমাত্র ছেলে। ঘটনার সময় বাড়িতে তার মা ও একমাত্র ছোট বোন ছিলো কিন্তু তারা ভয়ে কিছু বলতে পারেনি।
স্থানীয় বাসিন্দারা জানান, হামলাকারীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিলো। এসময় তারা চিৎকার দিয়ে আবু উসাদ রাহিম এর নাম ধরে ডাকাডাকি করে এবং তাকে খুঁজে পেলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। বর্তমানে তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তা হীনতার মধ্যে জীবন যাপন করিতেছেন।
ঘটনার বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302