
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আল আমিন এর বাড়িতে স্থানীয় হেফাজতে ইসলাম ও জামায়াত-শিবির এর নেতাকর্মীদের দ্বারা হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারী ২০২৬ইং তারিখে রাত ০৮.০০ টার সময় নবীগঞ্জ থানার কাজীরগাও গ্রামে ব্লগার আল আমিন এর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ব্লগার আল আমিন প্রবাস থেকে অনেক দিন ধরে alamin ফেইসবুক আইডি এবং তার নিজেস্ব ওয়েবসাইট sayeralameen.com এর মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের বিদ্বেষমূলক ও কটুক্তিনূলক কথাবার্তা পোষ্ট করে। এছাড়াও নারী অধিকার নিয়ে ধর্মীয় নেতাদের কথাগুলো ব্যঙ্গ ইসলাম ধর্মীয় নেতাদেরকে উগ্রবাদী ও মৌলবাদী বলে পোস্ট করার কারনে স্থানীয় হেফাজতে ইসলাম ও জামায়াত-শিবির নেতাকর্মীরা ব্লগার আল আমিনের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট করে। এসময় উত্তেজিত হেফাজত ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা আল আমিনকে বাড়িতে খোঁজাখুজি করে তাকে না পেয়ে গালিগালাজ করে বাড়ির ভেতরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র ও আসবাবপত্র ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট করে। বাড়ির লোকদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
মোঃ আল আমিনের মা খাদিজা বেগম অভিযোগ করে বলেন, আমার প্রবাসী ছেলে বিভিন্ন সময় ফেইসবুকে ধর্মীয় বিষয় নিয়ে পোস্ট করার কারণে স্থানীয় হেফাজত ও জামায়াত শিবিরের সন্ত্রাসীরা অবৈধভাবে আমার বাড়িতে প্রবেশ করে হামলা, ভাংচুর ও ভয়ভীতি প্রদর্শন করে। আমাকে ও আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে বিভিন্নভাবে হুমকি-দামকি দিয়ে বলে, তর ছেলে দেশে আসলে তাকে হত্যা করা হবে। এ ঘটনায় আল আমিনের পরিবার চরম আতংকের মধ্যে জীবনযাপন করছে। তিনি আইনশৃঙ্খলার উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সহযোগীতা কামনা করেন।
নবীগঞ্জ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মোঃ আল আমিন এর বাড়িতে হামলা ও ভাংচুর ও লুটপাটের খবর শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।