
সিলেটের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল দৈনিকসিলেট ডটকম ১৫ বছর পূর্ণ করেছে। ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা এই সংবাদমাধ্যমটি সময়ের সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে অল্পদিনের মধ্যেই পাঠকের আস্থা অর্জন করে নেয়। বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাগত নীতি-নৈতিকতার প্রতি কঠোর অঙ্গীকারই দৈনিকসিলেট ডটকমকে সিলেট বিভাগসহ দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী পাঠকদের কাছেও জনপ্রিয় করে তুলেছে।
গত দেড় দশকে স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, প্রবাসীদের খবর, রাজনৈতিক-সামাজিক অঙ্গন এবং সাংস্কৃতিক পরিমণ্ডলের নানা দিক তুলে ধরে দৈনিকসিলেট ডটকম একটি শক্ত অবস্থান তৈরি করেছে। দ্রুত সংবাদ পরিবেশন, বিশ্লেষণধর্মী প্রতিবেদন এবং অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে এটি পাঠকমহলে বিশ্বাসযোগ্যতার প্রতীক হয়ে উঠেছে।
১৫তম বর্ষপূর্তি উপলক্ষে দৈনিকসিলেট ডটকমের সম্পাদক, সিলেটে অনলাইন সাংবাদিকতার পথিকৃৎ মুহিত চৌধুরী এক বিবৃতিতে সকল পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, পাঠকদের ভালোবাসা ও আস্থাই এই দীর্ঘ পথচলার প্রধান প্রেরণা।
এছাড়া তিনি দৈনিকসিলেট ডটকমের সকল স্টাফ, প্রতিনিধি, ব্যুরো প্রধান ও সংশ্লিষ্ট সকল সহকর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টা, পেশাদারিত্ব ও সততার ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রাখবে।
নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে—সত্য ও সাহসের পথচলায় দৈনিক সিলেট ডটকম এগিয়ে যাবে আরও বহু বছর এমন প্রত্যাশা সবার।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302