
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার জগৎপুর (পাগুরিয়া) এলাকায় তাহমিদ আহমেদ নামের এক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত সোমবার (৩ মার্চ) রাতে পৈতৃক বাড়িতে এই ঘটনা ঘটে।
তাহমিদ আহমেদের পারিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, বাংলাদেশ ছাত্রলীগের মৌলভীবাজার উপজেলা সদর শাখার প্রচার সম্পাদক তাহমিদ আহমদ বিগত ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশব্যাপী 'মব জাস্টিস' এর মাধ্যমে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা মামলা শুরু হলে আত্ম রক্ষার্থে দেশ ছাড়তে বাধ্য হন।
তাহমিদ আহমেদ দেশ ছেড়ে চলে যাওয়ার পরও তার পরিবারের উপর হুমকি ধামকী চলতে থাকে। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতের আধারে একদল দুর্বৃত্ত তাহমিদ আহমেদের বাড়িতে হামলা চালায়। হামলায় তার বাড়িঘর ভেঙ্গে আসবাবপত্র সহ সবকিছু লুট করে নিয়ে যায় তারা। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
প্রতিবেশীরা জানান, ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে গেলেও হামলাকারীদের গ্রেফতার করতে পারেনি।পরিবার সূত্রে জানা যায়, তাহমিদ আহমদ বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলে প্রাণনাশের হুমকির আশঙ্কা রয়েছে বলে পরিবার দাবি করেছে। প্রায় দুই বছর আগে তার পিতা সিরাজ মিয়া মৃত্যুবরণ করেন। বর্তমানে তার মা নিরাপত্তাজনিত কারণে অন্যত্র অবস্থান করছেন বলে জানা গেছে।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবিষে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302