• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

২৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়তে চান মারজান হোসেন

admin
প্রকাশিত মার্চ ৪, ২০২৬
২৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়তে চান মারজান হোসেন

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"remove":1,"square_fit":2,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৩নং ওয়ার্ডে কান্সিলর পদে নির্বাচন করতে চান সমাজসেবক ও তরুণ সংগঠক মারজান হোসেন।

শিক্ষা, সামাজিক ও মানবিক সকল কাজে ২৩নং ওয়ার্ডে নিজেকে সম্পৃক্ত রাখেন মারজান হোসেন।

তিনি বলেন, সন্ত্রাস, দুর্নীতি, মাদকমুক্ত ও পরিকল্পিত ওয়ার্ড গঠনের দৃঢ় প্রত্যয় এবং নাগরিক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে নির্বাচনে অংশ নিতে চাই। এছাড়াও সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম, মসজিদ-মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা এবং যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী ও উদ্যোক্তা তৈরীর সর্বোচ্চ চেষ্টা চালাবো আমি।

মারজান হোসেন আরও বলেন, নির্বাচিত হলে প্রবীণ, নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবেন। নাগরিক সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য একটি কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার কথাও জানান তিনি। এজন্য তিনি সবার পরামর্শ, দোয়া প্রত্যাশা করেছেন।