• ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব মহোৎসব শুরু বৃহস্পতিবার

admin
প্রকাশিত মার্চ ৫, ২০২৬
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব মহোৎসব শুরু বৃহস্পতিবার

যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম সিলেট বিভাগীয় শুভ আবির্ভাব মহোৎসব-২০২৬ এবং শ্রীহট্ট সৎসঙ্গ বিহারের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মহোৎসবের আয়োজন করা হয়েছে।

এই মহোৎসব সিলেট সিটি কর্পোরেশেনের ৮নং ওয়ার্ডের করেরপাড়ায় অবস্থিত শ্রীহট্ট সৎসঙ্গ বিহারে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে ৫মার্চ বৃহস্পতিবার বিকেল ৪.০১ মিনিটে মাতৃসম্মেলন, সন্ধ্যা ৬.০১ মিনিটে সান্ধ্যকালীন সমবেত বিনতি প্রার্থনা, নামজপ ও সদ্গ্রন্থাদি পাঠ, ৬.৩১ মিনিটে উপস্থিত স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ৯টায় উৎসবের কর্মী সম্মেলন, ১০টায় ভাণ্ডারা মহাপ্রসাদ বিতরণ করা হবে। ৬ মার্চ শুক্রবার ভোর ৪.৩১ মিনিটে নহবৎ, ৫.০১ মিনিটে ঊষাকীর্ত্তন, ৫.৫৯ মিনিটে সমবেত বিনতি প্রার্থনা, নামজপ ও অমিয় গ্রন্থাদি পাঠ, সকাল ৭.০১ মিনিটে শ্রীশ্রীঠাকুরের সদ্গ্রন্থাদি পাঠ, ৮.০১ মিনিটে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় শ্রীশ্রীঠাকুরের ভাবাদর্শে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, ৯.০১ মিনিটে শ্রীশ্রীঠাকুরের প্রতিকৃতিসহ নগর শোভাযাত্রা, ১১.০১ মিনিটে মাতৃসম্মেলন; আলোচ্য বিষয়-‘আদর্শ পরিবার ও সমাজে নারীর ভূমিকা’, ১১.৩১ মিনিটে বিনামূল্যে অ্যালোপ্যাথিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করা হবে, দুপুর ১২.৩১ মিনিটে হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট জেলার শিল্পীদের পরিবেশনায় শ্রীশ্রীঠাকুরের ভাবাদর্শে সঙ্গীতানুষ্ঠান, দুপুর ১.০১ মিনিটে সর্বস্তরের শিষ্য, ভক্ত-অনুরাগীদের মধ্যে ভাণ্ডারা মহাপ্রসাদ বিতরণ করা হবে, বিকেল ৩.০১ মিনিটে ধর্মসভা; আলোচ্য বিষয়-‘বর্তমান রাষ্ট্রীয় ও সামাজিক প্রেক্ষাপটে শ্রীশ্রীঠাকুরের আদর্শ ও আচার্য্য নিষ্ঠা অনুশীলনের স্বার্থকতা’। ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী অনিরুদ্ধ দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৎসঙ্গ বাংলাদেশের সম্পাদক শ্রীধৃতব্রত আদিত্য ও সৎসঙ্গ বাংলাদেশের সহ-সম্পাদক শ্রীসুব্রত আদিত্য। সভায় আলোচকবৃন্দ হলেন- সিলেটের সহ-প্রতি ঋত্বিক শ্রীরামকৃষ্ণ ভট্টাচার্য্য, চট্টগ্রামের সহ-প্রতি ঋত্বিক শ্রীপ্রদীপ কুমার দে, চুনারুঘাট হবিগঞ্জে সহ-প্রতি ঋত্বিক শ্রীদীপক কুমার তালুকদার, খুলনার সহ-প্রতি ঋত্বিক শ্রীঅজয় সরকার ও নারায়ণগঞ্জের ডা. সায়ন্তন চক্রবর্ত্তী। সন্ধ্যা ৬.০১ মিনিটে সান্ধ্যকালীন সমবেত বিনতি প্রার্থনা, নামজপ ও সদ্গ্রন্থাদি পাঠ, ৬.৩১ মিনিটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তৎপর উৎসবের সমাপ্তি ঘোষণা।

সারাদিন দীক্ষাদানের ব্যবস্থা থাকবে এবং সর্বপ্রকার অর্ঘ্য ও দ্রব্যসামগ্রী সাদরে গৃহীত হবে। যাবতীয় অর্ঘ্যাদি পাঠানোর ঠিকানা: বিমান বিহারী রায়; অর্থ সম্পাদক, মোবাইল: ০১৭১১-৩৭১৯২৬ ও ০১৯১৭-৫৫২৫৫৭।

মহোৎসবের মাঙ্গলিক মহাযজ্ঞে সর্বস্তরের শিষ্য, ভক্ত ও অনুরাগীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিলেট বিভাগীয় ১৩৮তম শুভ আবির্ভাব মহোৎসব-২০২৬ এর সভাপতি দুর্গেশ রঞ্জন দত্ত ও সম্পাদক গুরুপদ দেব মোহিত বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।