
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জন্মভূমি কুলাউড়া উপজেলাসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সাবেক জয়েন্ট সেক্রেটারি ও বিশিষ্ট রাজনীতিক মাওলানা শাহ মাশুকুর রশিদ।
এক শুভেচ্ছা বার্তায় সাবেক এই রাজপথ কাঁপানো ছাত্রনেতা ও সমাজসেবক বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। মাসব্যাপী সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। এই আনন্দ হোক সবার জন্য সমান এবং ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ।
বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী মাওলানা শাহ মাশুকুর রশিদ তার বক্তব্যে বিশেষ করে কুলাউড়া উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, মাটি ও মানুষের টানে হৃদয় সবসময় কুলাউড়াতেই পড়ে থাকে। প্রবাসে থাকলেও হৃদয়ের স্পন্দনে আমার জন্মভূমি মিশে আছে। আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
তিনি আরও যোগ করেন, ঈদের এই পবিত্র ক্ষণে আমাদের অঙ্গীকার হোক ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানো। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই হোক আমাদের প্রকৃত ঈদের আনন্দ। দেশ ও জাতির মঙ্গল কামনায় আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি।
পরিশেষে তিনি সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পুনরায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। ঈদ মোবারক।