• ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

বনফুল এন্ড কোং এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা

admin
প্রকাশিত মার্চ ২০, ২০২৬
বনফুল এন্ড কোং এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেক: সিলেটের জননন্দিত ও জনপ্রিয় অভিজাত খাদ্য বিক্রেতা প্রতিষ্ঠান, বিশুদ্ধ খাবারের বিশ্বস্ত নাম-বনফুল এন্ড কোং- এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উৎসবের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বনফুল এন্ড কোং সিলেট জোনের পক্ষে উপ-মহাব্যবস্থাপক ও বিশিষ্ট সমাজ সেবক এম এ হক সিলেটবাসীসহ দেশের সকল নাগরিকদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন-সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শেষে মহাআনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মানুষ ঈদ-উল-ফিতর উৎসব উদযাপন করে আসছে। ঈদ উৎসব হচ্ছে মানুষে মানুষে মহামিলনের মূল সহায়ক শক্তি। ঈদের মহাখুশির আনন্দের প্লাবনে বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনযাপন প্রতিদিনই হোক বর্ণিল রঙে উদ্ভাসিত ও আলোকিত।

‘পবিত্র ঈদুল ফিতরের এই দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রণিপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।’