• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মো: তাহের এর ঈদ শুভেচ্ছা

admin
প্রকাশিত মার্চ ২০, ২০২৬
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মো: তাহের এর ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নগরবাসীসহ দেশে ও বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মো তাহের।

শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত। রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ছেড়ে দিয়ে আত্মসংযম এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়। ঈদ আনন্দ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনে।

তাহের বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক-এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ফিতনা-ফাসাদ ছেড়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার দেশপ্রেমিক হিসেবে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করা উচিত। ‘পবিত্র ঈদুল ফিতরের এই দিনে আমি মহান রাব্বুল আলামিনের নিকট প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন’