
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (০৮ মে ২০২৬) সন্ধ্যা ৬.৪৫ ঘটিকায় সিকস'র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের ১৭তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় যুব দিবসের তারিখ ১ মে নভেম্বর থেকে পরিবর্তন করায় ক্ষোভ প্রকাশ করা হয় ও ১ নভেম্বর জাতীয় যুব দিবস ফিরিয়ে দেওয়ার দাবীতে আগামী ১৮ মে সোমবার বিকাল ৩.০০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে যুব সমাবেশের উদ্যোগ গ্রহণ করা হয়। সভায় সিলেট মহানগরীর বিভিন্ন ফুটপাত ও রাস্তায় খোলামেলা গ্যাস সিলিন্ডার ব্যবহারের জন্য সংশয় প্রকাশ করা হয়। বিস্ফোরক অধিদপ্তর এব্যাপারে শীঘ্রই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে সিলেটস্থ বিস্ফোরক অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচী সহ কঠোর কর্মসূচী দিতে আমরা বাধ্য হবো বলে সভা থেকে হুশিয়ারী প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রায় ৬ কোটি যুব সমাজের জন্য ধার্যকৃত জাতীয় যুব দিবস-এর তারিখ পরিবর্তন করায় আমরা যুবরা মর্মাহত। পূর্বকার সময়ে জাতীয় যুব দিবস বিভিন্ন রাষ্ট্র প্রধানের দেওয়া বিভিন্ন তারিখে পালন করা হতো। দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে ২০১২ খ্রীষ্টাব্দ থেকে ১ নভেম্বর জাতীয় যুব দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২০১২ খ্রীষ্টাব্দ হতে ২০২৪ খ্রীষ্টাব্দ পর্যন্ত ১৩ বছর ধরে ১ নভেম্বর জাতীয় যুব দিবস পালন করা হয়। হঠাৎ করে ২০২৫ খ্রীষ্টাব্দের ১২ আগষ্ট আন্তর্জাতিক যুব দিবসে “জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস” পালন আমরা যুবরা হতবাক। পৃথিবীর মধ্যে বাংলাদেশ পরিচিত রাষ্ট্র। আন্তর্জাতিক শব্দের সাথে বাংলাদেশ এমনিতেই সংযুক্ত। এরমধ্যে জাতীয় শব্দ সম্পৃক্ত করার কারণ কি? আমরা যুবরা ১ নভেম্বর পূণরায় স্বতন্ত্রভাবে জাতীয় যুব দিবস ফেরত চাই। বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুবদের জাতীয় যুব দিবস আবারও ১ নভেম্বর আমাদেরকে ফেরত দেওয়া হউক। বক্তারা আরো বলেন, আমাদের বাংলাদেশের মাতৃভাষা দিবস আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় আমরা ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় পর ২১ ফেব্রুয়ারীতো জাতীয় ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়না, শুধুমাত্র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়। জাতীয় যুব দিবসকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস হিসাবে পালন করায় জাতীয় যুব দিবস-এর স্বার্থকতা হারিয়ে গেছে। তাই আমরা আশাকরি ১ নভেম্বর জাতীয় যুব দিবস-এর তারিখ আবার আমরা যুবদের ফিরিয়ে দিতে হবে।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস'র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরীর পরিচালনায় ১৭তম সাপ্তাহিক সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিবিযুকস'র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি অবিনাশ চন্দ্র দাস, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মোঃ মহিবুর রহমান মুহিব, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক সোহেল আহমদ, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিতাব, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে তাপস কুমার সরকার।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302