
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে আগামী ১৫ জুলাই বুধবার এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ওই দিন বিকাল ৪টায় সিলেট বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। এবারের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে "২৪'শের জুলাই, জমিয়তের অবদান ও যুবসমাজের ভূমিকা"।
দলীয় সূত্রে জানা গেছে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান। প্রধান আলোচকের বক্তব্য রাখবেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা তাফহীমুল হক, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন:জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মাওলানা কবীর আহমদ।
সিলেট মহানগর যুব জমিয়তের প্রচার সম্পাদক মুফতী নোমান বিন আফসার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনা সভাটি সফল করার লক্ষ্যে মহানগর নেতৃবৃন্দ ইতিমধ্যে জোর প্রস্তুতি শুরু করেছেন। এর অংশ হিসেবে দাওয়াত পত্র বিলিসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে, সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা আসআদ উদ্দিন ও সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার আলোচনা সভাকে সর্বাত্মক সফল ও সার্থক করতে যুব জমিয়ত সিলেট মহানগরী এবং এর আওতাধীন সকল থানা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দসহ সর্বস্তরের যুব সমাজকে যথাসময়ে সভায় অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302