আদালত প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথ থানায় দায়েরকৃত বহুল আলোচিত হত্যা মামলার জি.আর. নম্বর: ২২৮/২০২১ বিচারিক কার্যক্রমের জন্য চার্জশিট গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল (২০ জুলাই) সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ বজলুর রহমান এই আদেশ প্রদান করেন। সিপি নং-৯৫৩/২০২৬।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে অভিযুক্ত ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে চার্জশিট আমলে নেন। তবে প্রধান আসামি ও এজাহারনামীয় বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের কর্মী মোঃ জাহেদ আহমদসহ অভিযুক্ত সকল আসামি দীর্ঘদিন ধরে পলাতক থাকায় বিজ্ঞ বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির নির্দেশ দেন এবং আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302