
হযরত শাহ তৈয়ব ছয়লানী (র.) মাজার ওয়াকফ এস্টেট (ইসি নং–১২৭৩৫)-এর মোতাওয়াল্লী ও লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবেদ রাজার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১৭ আগস্ট) সিলাম শেখপাড়াস্থ কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন লনির বাড়িতে শেখপাড়া গ্রামের সর্বস্তরের জনসাধারণের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবনিযুক্ত মোতাওয়াল্লী আবেদ রাজা বলেন, আল্লাহ তাকে এতো বড় দায়িত্ব দিয়েছেন। তিনি মোতাওয়াল্লী দায়িত্ব যেন ন্যায়-নীতি, ইনসাফের ভিত্তিতে সবাইকে নিয়ে পালন করতে পারেন। এমনকি হযরত শাহ তৈয়ব ছয়লানী (র.) মাজার ওয়াকফ এস্টেট, মসজিদসহ যাবতীয় সবকিছুর হিসাব-নিকাশ সঠিকভাবে পরিচালনা ও মসজিদকে অত্যাধুনিকভাবে নির্মাণ বা পুনঃসংস্কারের জন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। এ ব্যাপারে আবেদ রাজা সকলের সার্বিক সহযোগীতা ও মুল্যবান দিক নির্দেশনা দেওয়ার জন্য হযরত শাহ তৈয়ব ছয়লানী (র.) মাজার ওয়াকফ এস্টেট'র সবার প্রতি অনুরোধ জানান।
হযরত শাহ তৈয়ব ছয়লানী (র.) মাজার ওয়াকফ স্টেটের সহকারী মোতাওয়াল্লী আহমদুর রহমান ছাদেক'র সঞ্চালনায় মতবিনিময় সভায় কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন লনি, লুতফুর রহমান বাবু, আব্দুল মতিন শাহিন, আব্দুস সামাদ সহ আরো উপস্থিত ছিলেন, প্রবীণ মুরব্বী মো. ফজলু মিয়া, আব্দুল মজিদ, আব্দুল হক সুহেব, দুলাল উদ্দিন, ছলচু মিয়া, বুরহান উদ্দিন তুরন, আব্দুল কাদির, মুমিনুল হক জান্টু, সাজলাহ মিয়া, আব্দুল হামিদ, কবির উদ্দিন রুহেল, শিশু মিয়া, সাহেদ আহমদ, নিজাম উদ্দিন, রাজু মিয়া, মো: আলী রুবেল, সাজু মিয়া, তানভীর হুসেন মাহদি, উজ্জ্বল আহমেদ, আরিফুল হক রনি, মোজাহিদ আহমেদ, সাজ্জাদুর রহমান ছাব্বির, রেদোয়ান আলী সোহান, লতিফুর রহমান মেহদি প্রমুখ ।
এদিকে,গত ২৯ জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ ওয়াকফ এস্টেটে প্রশাসকের এক আদেশে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ওয়াকফ এস্টেটের সভাপতি হিসেবে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিককে সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সহ-সভাপতি, মোঃ ফজলু মিয়াকে মোতাওয়াল্লী, যুগ্ম মোতাওয়াল্লী আবেদ রাজা ও আহমদুর রহমান ছাদেক, সদস্য মোয়াজ্জেম হোসেন লনি, লুতফুর রহমান বাবু, আব্দুল মতিন শাহিন, আব্দুস সামাদকে দিয়ে ৯ সদস্যের কমিটি প্রদান করা হয়। এর পরিপ্রেক্ষিতে শাহ আব্দুল মান্নান বাদী হয়ে উচ্চ আদালতে রীট পিটিশন নং ১০৭৬৭/২৬ ইং দাখিল করেন। গত রোববার ১৬ আগস্ট মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিভাগের বিজয়-৭১ বিল্ডিং এর ৩ নং আদালতের বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মো. তাজরুল হোসাইনের আদালতে শুননী শেষে বাংলাদেশ ওয়াকফ এস্টেট অনুমোদিত কমিটি বহাল রাখেন। শুধু সাময়িক সময়ের জন্য ওই কমিটির মোতাওয়াল্লী ফজলু মিয়ার কার্যক্রম স্থগিত করে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ওয়াকফ এস্টেট ও মসজিদের দায়িত্ব পালনের জন্য মোতাওয়াল্লী হিসেবে আবেদ রাজাকে নির্দেশ প্রদান করেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302