
আসন্ন শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও আচার অনুষ্ঠানের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলায় ‘পনিটুলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদের’ উদ্যোগে ব্যাপক বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, ভোগারতি দর্শন, সর্বস্তরের ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ, আরতী, হরিনাম সংকীর্ত্তন, আলোকসজ্জা, বস্ত্র বিতরণ।
এবার ‘পনিটুলা সর্বজনীন পূজা উদযাপন পরিষদ’-এর দুর্গাপূজা আয়োজনের ২৭তম বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হবে। ১৯৯৯ খ্রিস্টাব্দ থেকে পল্লবী আাবাসিক এলাকা পনিটুলায় উৎসবমুখর আমেজে ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে।
‘পনিটুলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদের’ উদ্যোগে আয়োজিত ৬ দিনব্যাপী শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজা উৎসবে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি সুদীপ ঘোষ টুটল ও সাধারণ সম্পাদক বিকাশ ঘোষ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী ১০ অক্টোবর শনিবার পবিত্র মহালয়া অনুষ্ঠিত হবে। এই বছর দুই দিন মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী। পরদিন ১৭ অক্টোবর শনিবার মহাসপ্তমী। ১৮ অক্টোবর রবিবার মহাসপ্তমী। ১৯ অক্টোবর সোমবার মহাঅষ্টমী। ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী।
এবার দেবীর আগমন ঘটবে ঘোটকে ও গমন হবে নৌকায়। এদিকে, আগামী ২৫ অক্টোবর রবিবার শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা ও ৮ নভেম্বর রবিবার শ্রীশ্রী শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302