
সিলেট মহানগরীকে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের উৎপাতসহ সব ধরনের অপরাধমুক্ত করতে প্রশাসনকে আরও দায়িত্বশীল ও কঠোর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর নেতৃবৃন্দ।
আজ ১১ অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আসআদ উদ্দিন এবং যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার এই আহ্বান জানান।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, "সিলেট একটি আধ্যাত্মিক ও শান্তিময় নগরী। কিন্তু সাম্প্রতিক সময়ে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় নগরবাসীর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কোনো প্রকার আপস না করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তারা আরও বলেন, কেবল লোকদেখানো অভিযান নয়, বরং অপরাধের মূল উৎপাটন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিত ও দৃশ্যমান তৎপরতা চালাতে হবে। সিলেটকে একটি নিরাপদ ও শান্তিময় নগরী হিসেবে গড়ে তুলতে যুব জমিয়ত সবসময় সজাগ রয়েছে এবং প্রশাসনের যেকোনো ইতিবাচক উদ্যোগে সাধারণ জনগণকে সাথে নিয়ে পাশে থাকবে বলেও নেতৃবৃন্দ প্রত্যয় ব্যক্ত করেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302