
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিলসহ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আগামী ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সিলেট জেলা শাখার উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৮ অক্টোবর বুধবার সন্ধ্যা ৬টায় রেজিস্ট্রারি মাঠ থেকে মিছিল বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। শহীদ মিনারের সামনে বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট জাকির আহমদ এর সভাপতিত্বে ও বাসদ সিলেট জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর,সিপিবি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সিরাজ আহমদ,বাসদ ( মার্কসবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক এডভোকেট মহীতোষ দেব মলয় প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের সাথে দেশবিরোধী বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছিল অনির্বাচিত অন্তবর্তীকালীন সরকার।সে চুক্তি বাস্তবায়ন করছে নির্বাচিত বিএনপি সরকার। সংসদে বিরোধী দল জামায়াত ও এনসিপি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি ও সৌদি আরবের নেতৃত্বে প্রতিরক্ষা জোটের প্রতি নিরব সমর্থন দিচ্ছে। এতে বোঝা যায় দেশের স্বার্থ ও নিরাপত্তা চেয়েও বৃহৎ বিদেশি শক্তির আশীর্বাদ পাওয়া তাদের কাছে গুরুত্বপূর্ণ।
বক্তারা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিল সহ দেশের স্বার্থ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব সমুন্নত রাখার লক্ষ্যে জনগণ কে ঐক্যবদ্ধ হওয়ার এবং ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের জাতীয় সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302