
সিলেট নগরীর সুবিদবাজারস্হ হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩ নভেম্বর দুপুরে নগরীর সুবিদবাজারস্হ হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রিন্সিপাল শিলা দেবী। ভাইস প্রিন্সিপাল মোঃ একরাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও নিসচা সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম মিশু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা ৪ এর সাবেক ডিস্ট্রিক্ট গর্ভনর আহমদ জাকারিয়া, স্কুলের ব্যবস্থাপনা পরিচালক শাহ আহাদ আলী লিটন, বাংলাদেশ সোসিয়াল কালচারাল কমিটি মন্ট্রিয়াল কানাডা এর প্রতিষ্ঠাতা সভাপতি সুহেল মিয়া, কবি শামীমা কালাম ও সমাজসেবী নজরুল ইসলাম।
প্রধান অতিথি বক্তব্যে জহিরুল ইসলাম মিশু বলেন, হলিসিটি পাবলিক স্কুল দীর্ঘ ২৫ বছর থেকে সুনামের সহিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিশুদের সুস্থ বিকাশে অনেক ভূমিকা রাখে। এসময় তিনি শিশুদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, শিশুদের আনন্দের মধ্য দিয়েই এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের অভিভাবক কমিটির সভাপতি গিয়াস উদ্দিন, স্কুলের সিনিয়র শিক্ষক কানিজ ফাতেমা, মনিকা সিনহা, পূরবী নাথ।
অনুষ্ঠান শেষে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302