
বড়লেখা প্রতিনিধি : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজার পৌরসভা চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
উক্ত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে আয়োজিত এই বিশাল মিছিলে বড়লেখা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ৬নং বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল গনী। দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের এই জোরালো উপস্থিতিতে পুরো কর্মসূচিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীদের নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের প্রধান প্রধান রাজপথ।
এর আগে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে পৌর মেয়র চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের পটভূমি তুলে ধরেন।
র্যালি ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট সুনীল কুমার দাস, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিনসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302