
সিলেট স্বপ্ন পূরণ পেশাজীবী সমবায় সমিতি লি. এর সার্বিক কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা সোমবার (১৭ নভেম্বর) সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত সভায় সমিতির সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন সমবায় অধিদপ্তর ঢাকার অতিরিক্ত নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) জেবুন নাহার।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তর ঢাকার যুগ্ম-নিবন্ধক (কৃষিজ ও শিল্প) সাইয়্যেদাতুন নেছা, সিলেট সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, উপজেলা সহকারী পরিদর্শক (অ.দা.), তন্ময় আদিত্য।
অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান সমিতির সভাপতি মৃদুল কান্তি ভট্টাচার্য্য ও সম্পাদক যীষ্ণু দাসসহ সমিতির সদস্য রাজীব ঘোষ, রাজু চৌধুরী, রুমা ভট্টাচায্য পার্থ ভট্টাচায্য, কনিকা গোস্বামী সহ অন্যান্য সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায় অতিথিবৃন্দ সমিতির চলমান কার্যক্রম, সদস্যদের সঞ্চয়, ঋণ কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা সমিতির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সমিতিকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সদস্যবান্ধবভাবে পরিচালনার জন্য দিক-নির্দেশনা প্রদান করেন।
সভায় সমিতির সভাপতি ও সম্পাদক আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সমিতিকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302