
আন্তর্জাতিক সেবা প্রদানকারী সংস্থা এপেক্স বাংলাদেশের জেলা ৪ এর চার্টার ক্লাব এপেক্স ক্লাব অব গ্রীন হিলস এর উদ্যোগে ও জালালাবাদ চক্ষু হাসপাতালের সহযোগিতায় ছাতক উপজেলার রাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব গ্রীন হিলসের সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশের সম্মানিত লাইফ গভর্নর সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এপে: একেএম সামিউল আলম এডভোকেট, এপেক্স বাংলাদেশে জেলা-৪ এর গভর্নর সিরাজুল ইসলাম, সাবেক জেলা-৪ গভর্নর এপে: শাহ মোঃ আহাদ আলী লিটন, এপে: আহমেদ জাকারিয়া, এপে: মো: সাহেদুর রহমান শাহেদ, এপে: মো: জালাল উদ্দীন এডভোকেট, কানাডাস্থ বাংলাদেশ সোস্যাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর প্রতিষ্টাতা সভাপতি সোহেল মিয়া, ন্যাশনাল অফিসিয়াল এপে: মুস্তাফিজুর রহমান, জেলা-৪ সেক্রেটারী এপে: জুবায়ের সোহেল, এপেক্স ক্লাব অব গ্রীন হিলস এর প্রসিডেন্ট ইলেক্ট এপে: জহিরুল ইসলাম মিশু, অতীত সভাপতি এপে: মনিরুজ্জামান রাসেল, সিনিয়র সহসভাপতি এপে: মারুফ আহমেদ, জুনিয়র সহ-সভাপতি এপে: আব্দুল হান্নান, সেক্রটারী এপে: জাহিদুল আলম রাফি, এপেক্স ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট ইলেক্ট এপে: জিয়াউল হক বাপ্পি, জুনিয়র সহসভাপতি এপে: জুলফিকার আলি, ট্রেজারা জয়নাল আবেদীন, এপেক্স ক্লাব অব গ্রীন হিলস এর সদস্য এপে: রাসেল আহমদ চৌধুরী প্রমুখ।
দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক গরীব ও অসহায় রোগীদের ফ্রী চক্ষু সেবা প্রদান করা হয়।এরমধ্যে প্রায় ৫০ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করে লেন্স লাগানোর জন্য হাসপাতালে নেওয়া হয়। এছাড়া চোখের রোগীদের বিনামূল্যে চশমা, ড্রপ ও ঔষধ প্রদান করা হয়।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302