
আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসে হাফিজ মোহাম্মদ মনসুর। আন্দোলন-সংগ্রামের পরিচিত মুখ ও আর্তমানবতার সেবায় নিবেদিতপ্রাণ এই তরুণ নেতাকে ঘিরেই এখন পরিবর্তনের স্বপ্ন দেখছেন উপজেলার সর্বস্তরের মানুষ।
স্থানীয় সূত্র ও সাধারণ ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, হাফিজ মোহাম্মদ মনসুর দীর্ঘ দিন ধরে ওসমানীনগরের মাটি ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে দ্বীনি মূল্যবোধ ও জাতীয় স্বার্থ রক্ষায় তাঁর আপসহীন নেতৃত্ব তাঁকে সাধারণ মানুষের হৃদয়ে আস্থার প্রতীক হিসেবে জায়গা করে দিয়েছে।
তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে হাফিজ মোহাম্মদ মনসুরের পক্ষ নিয়ে সরব আলোচনা চলছে। সাধারণ মানুষের মতে, করোনাকালীন সংকট এবং প্রলয়ংকরী বন্যায় দুর্গতদের দ্বারে দ্বারে ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছে দিয়ে তিনি ওসমানীনগরের সেবামূলক কর্মকাণ্ডে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিপদে-আপদে যাকে পাশে পাওয়া যায়, এমন একজন জনবান্ধব নেতৃত্বকেই এবার ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা।
ওসমানীনগরের সচেতন মহল মনে করছেন, উপজেলা পরিষদকে একটি কার্যকর ও জনসেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হাফিজ মোহাম্মদ মনসুরের মতো শিক্ষিত, দক্ষ ও সৎ নেতৃত্বের বিকল্প নেই। তিনি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন বলে সবার বিশ্বাস।
উপজেলার আপামর জনসাধারণ এখন হাফিজ মোহাম্মদ মনসুরকে পরিষদের মূল নেতৃত্বে দেখতে মুখিয়ে আছেন। তাঁদের প্রত্যাশা, পরিবর্তনের এই যাত্রায় তিনি প্রার্থী হয়ে বিজয়ী হবেন এবং ওসমানীনগরের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবেন।