
স্টাফ রিপোর্টার: দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট জেলা ছাত্রদলের আওতাধীন বিয়ানিবাজার উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারন সম্পাদক ও বর্তমানে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সদস্য রাহাদুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গত ০৮ মে ২০২৬ মঙ্গলবার সিলেট জেলা স্বেচ্ছাসবেক দলের সদস্য সচিব শার্কিল মুর্শেদের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনের এমপি এডভোকেট এমরান আহমদ চৌধুরী সহ বিভিন্ন এম.পি মন্ত্রীদের নামে ফেসবুকে নেতিবাচক প্রচারণা চালানো। যুক্তরাজ্যে দলীয় অবস্থানের বিরুদ্ধে গিয়ে ব্রিটিশ পার্লামেন্টে সামনে বর্তমান সরকার বিরোধী প্রোগ্রামে সরব উপস্থিতি। গণভোট নিয়ে দলীয় অবস্থানের বিরুদ্ধে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতিবাচক লেখালেখি। ৪) দলীয় নেতাকর্মীদের নামে চাঁদাবাজির কথিত অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী লেখালেখি। উল্লিখিত কর্মকাণ্ড সমূহ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, দলীয় স্বার্থের পরিপন্থী হিসেবে বিবেচিত হয়েছে এবং সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের শামিল বলে প্রতীয়মান হয়েছে। তাই তাকে দল বহিস্কার করা হয়েছে।
সিলেট জেলা ছাত্রদলের আওতাধীন বিয়ানিবাজার উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারন সম্পাদক ও বর্তমানে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সদস্য রাহাদুল ইসলামকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের কর্মকাণ্ডের দায়ভার দল গ্রহণ করবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবীর মিফতা আজ এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।