
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (১৫ মে) সন্ধ্যা ৬.৪৫ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের ১৮তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের প্রায় ৬ কোটি যুব সমাজের জন্য ধার্যকৃত ১ নভেম্বর স্বতন্ত্রভাবে পালিত জাতীয় যুব দিবস-এর তারিখ ২০২৫ খ্রীষ্টাব্দে চক্রান্ত করে পরিবর্তন করায় ক্ষোভ প্রকাশ করা হয় এবং আগামী ১৮ মে সোমবার বিকাল ৩.০০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে যুবদের প্রাণের দিন ১ নভেম্বর জাতীয় যুব দিবস ফিরিয়ে দেওয়ার দাবীতে যুব সমাবেশ সফলে ব্যাপক আলোচনা করা হয়। সভায় সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তারকে পাশবিক নির্যাতন ও হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়। এই হত্যার ঘটনার সাথে জড়িত কুলাঙ্গারদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করার জোর দাবী জানানো হয়।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় ১৮ মে সোমবার বিকাল ৩.০০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে যুবদের প্রাণের দিন ১ নভেম্বর জাতীয় যুব দিবস ফিরিয়ে দেওয়ার দাবীতে যুব সমাবেশ সফলে বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মোঃ সুহেল মিয়া খান, মোঃ মহিবুর রহমান মুহিব, জামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে মোঃ রুবেল মিয়া ও হরিমোহন রায়।